‘কিছু কিনো দিতু চাইলে,কোনো মিক্কা ঘুরাবাইলার লই যাইত চাইলে ইবার ভালাগরি ন লই’
Chittagonian sentence
Meaning in standard Bengali
কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না
The same in other regions
- Noakhali: কিছু কিনি দিতে চাইলে,কোনানো ঘুরতে লই যাইতে চাইলে উনি সেইটা ভালোভাবে লন না
- Sylhet: কুচ্চু কিনিয়া দিতো চাইলে, কুনো জাগাত পাখানিত লইয়া যাইতে চাইলে তাইন ইতা ভালাভাবে নেইন না
- Barishal: কিছু কিন্না দেতে চাইলে, কোনহানে ঘোরতে নিয়া যাইতে চাইলে হ্যায় হেইডা ভালোমত লয় না
- Mymensingh: কিসু কিন্না দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়া যাইতে চাইলে হেয় হেইডা ভালোভাবে লন না
See ‘কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited