How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- ছাপার: প্রিন্টের
- ছুইবেন না: স্পর্শ করবেন না
- ছুটি কাডামু: ছুটি কাটাবো?
- ছেমড়িগুলা: মেয়েগুলো
- ছোডো: ছোট্ট
- ছোডো: ছোট
- ছোডো খালার বাড়িতে হ্যার বাড়ি গোনে পড়ালেহা কইররা ইন্টার পরীক্ষা দিছি: ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি
- ছোডো গেদুডা অসুস্থ হইয়া পরছে: ছোট শিশুটি অসুস্থ হয়ে পরেছে
- ছোডো গেদুডা বেমালা অসুস্থ: ছোট বাচ্চাটি অনেক অসুস্থ
- ছোডো গেদুরা গেরামের বাড়ির উডানে খেলতেয়াছে: ছোটো বাচ্চারা গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- ছোডো বুইন চিল্লান দিয়া ওঠছে দারুণ: ছোটো বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ
- ছোন পাপড়ি: হাওয়ায় মিঠাই
- ছোলোম: জাম্বুরা
- জঙ্গলের মইধ্যে এউক্কা ছোডো জায়গায় হ্যারা তিন ভাই একলগে থাকতে: বনের মধ্যে একটি ছোট্ট জায়গায় তারা তিন ভাই একসঙ্গে থাকতেন
- জবই: জবাই
- জমিন: মাঠ
- জম্মের কাম হইছে: ভাল করে কাজ হয়েছে
- জরিপানা: ফুলের
- জরুলি সভা হইবে: জরুরি সভা হবে
- জাইয়া: গিয়ে
- জাইলারা মাছ ধরতেয়াছে: জেলেরা মাছ ধরছে
- জাইলারা রতেয়াছে: জেলেরা ধরছে
- জাইল্লারা মাছ ধরতেয়াছে: জেলেরা মাছ ধরছে
- জাগা: জায়গা
- জাতির: জাতের
- জানডা ঘরে রাইখখ্যা: প্রানটা ঘরে রেখে
- জানতাম: জানতে
- জানিনা পানি পামু কি পামু না: জানিনা পানি পাবো নাকি পাবো না
- জানে: জানের
- জানোয়াররে: জানোয়ারকে
- জামা কাফুর: পোশাক
- জামা কিন্ন্যা আনছে: জামা কিনে এনেছে
- জামা কিন্ন্যা দেছে: শাড়ি কিনে দিয়েছে
- জামাই হিসাবে এককালে নিখুঁত: স্বামী হিসেবে একদম নিখুঁত
- জামাইপক্ষ: বরপক্ষ
- জামাইর উপরে মোর একটুও কোন বিচার নাই: স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নেই
- জামাইর বিচার বউ হ্যার সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করতেয়াছে না।: স্বামীরে অভিযোগ স্ত্রী তার সংসারের দায়িত্ব পালন করছে না
- জামু না: যাব না
- জাম্বুরা ঠাণ্ডা ,সর্দি জ্বর এর নাহান সমেস্যার লইজ্ঞা খাইলে ভালো উপকার পাওয়া যায়: জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায়
- জায়গা: জায়গায়
- জায়গার: ফোনের
- জিগাইন্না: ভুলে
- জিগানো: জিজ্ঞাসা
- জিবরা: জিব্বা
- জীবন দিয়া ক্যাম্নে এত হওালে দিন গুলান কাইট্টা গ্যালে হিসাব মিলাইত পারিনা: জীবন থেকে কি করে এত তাড়াতাড়ি দিনগুলো কেঁটে গেল হিসাব মিলাতে পারিনা
- জীবন হইতে রং হারাইয়া গ্যাছে: জীবন থেকে রঙ হারায় গেছে
- জীবন হইলে বাঁচার লইজ্ঞা: জীবন হলো বাঁচার জন্য
- জীবনডা: জীবনটা
- জীবনডা আন্ধার: জীবনটা অন্ধকার
- জীবনে উন্নতি করতে গ্যালে অনেক সময় ম্যালা বাঁধার সামনে পরতে হয়: জীবনে উন্নতি করতে গেলে অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়