‘মোর ধারে ধরা খাইয়াও স্বীকার না কইররা মোর গায়ে হাত তোলে’
Barishali sentence
Meaning in standard Bengali
আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে
The same in other regions
- Chattogram: আর হাছে দরা ফরিবার ফরেও জবান নো দিয়েরে উল্ডা আর গায়োত আত তুলে
- Noakhali: আর কাছে ধরা হরনের হর ও স্বীকার না করি উল্টা আর গাত আত উডায়
- Sylhet: আমার ওনো ধরা খাওয়া বাদেও হাছা না মাতিয়া আবার আমার গাত হাত তুলে
See ‘আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited