সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- খেরাসিন তেলর দাম কমি যাওয়ায় অক্টোবরো চাহিদা বাক্কা বাড়ছিল: কেরোসিন তেলের দাম কমার ফলে অক্টোবরে চাহিদা কিছুটা বেড়েছিল
- খেরাসিন তেলর দিন দিন দাম বাড়ের: কেরোসিন তেলের দিন দিন দাম বাড়ছে
- খেলবে নি আমার পুড়ির লগে: খেলবি নাকি আমার মেয়ের সাথে
- খেলা কররাম: খেলা করি
- খেলাইতাম: খেলব
- খেলাত হারা জুতা থাকতেউ ফারে: খেলায় হারজিত থাকতেই পারে
- খেলার মাঠ-ও আমরা রোজ খেলাত যাই: খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই
- খেলার মাঠও আইজ বাক্কা মানুষ: খেলার মাঠে আজকে অনেক মানুষ
- খোঁচা মারার মতো মাত আছেউ যে আমার দুইগু বিয়া: খোঁচা মারার মতো কথা আছেই যে আমার দুই বিয়ে
- গত ৯ বছ্রে এখটানা ৯ দিনর লাগিও তারা মোর লগে মাতছইন না: গত ৯ বছরে একটানা ৯ দিনের জন্যও তারা আমার সাথে কথা বলেনি
- গত এখ মাস আগে বউর লগে ঝগড়া লাগিয়া জামাই দেশো আইচ্চে: গত এক মাস আগে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী দেশে চলে আসে
- গত কাইল ছুটো এখটা বিষয় লইয়া তাইন খইরা বিয়ার বাদে ফুয়াইন কিলান বদলি যাইন: গতকাল একটা ছোট বিষয় নিয়ে বলেন বিয়ের পর ছেলেরা কেমন বদলে যায়
- গত খাইল: গতকাল
- গতকাইল: গতকাল
- গতকাইল চুরি অই গেছে: গতকাল চুরি হয়েছে
- গতকাইল চুরি অই গেছে: গতকাল চুরি হয়ে গেছে
- গতকাইল বিকালে আমাদের এখানে বহুত বৃষ্টি অইছে: গতকাল বিকালে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে
- গতদিন আনা খাইয়া রুজা আছলাম: গত কাল না খেয়ে রোজা ছিলাম
- গতরো: গায়ে
- গন্দ: কোমর
- গফ ওর মাত যখন ওয় আয় তখন ওউ আমরার বাইচ্চাইন্তোর কথা মন-ও পড়ি যায়: গল্পের কথা যখনই আসে তখনই আমাদের শিশুদের কথা মনে পড়ে
- গফ থুরা কমাইয়া মারো: চাপাবাজি টা একটু কমাও
- গম: খেজুর
- গরধনা: ঘাড়
- গরমর দিনে হাজম ডাবর পানি খাওয়া বাক্কা মজার: গরমের দিনে তাজা নারিকেল পান করা খুব আনন্দদায়ক
- গরমর দিনো গুছল না খরিয়া এখ দিনো টিকা মুশকিল: গরমের দিনে গোসল করা ছাড়া একটি দিনও টিকা মুশকিল
- গরমর সময় শশা বেশি মিলে: গরমের সময় শশা বেশি পাওয়া যায়
- গরমের দিনো নোন দিয়া শশা খাইতে যে ভালা লাগে: গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে
- গরিফ: গরিব
- গরীব: দরিদ্র
- গরুঘর: গোয়ালঘর
- গরুরে বান্ধার দরকার নাই: গরুর বাঁধা দরকার নেই
- গর্ম: গরমকাল
- গলা খুব ভালা: গলা অনেক ভালো
- গল্লাস: গ্লাস
- গল্লাসো: গ্লাসে
- গাইতে ফারতায় না: গাইতে পারবে না
- গাইল: গাল
- গাউ: এলাকা
- গাউ থাকি শহরো আওয়ার সময় বাক্কা কিছু মাতু কিনিয়া আনমু: গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা
- গাউর মাইনশে লাখড়ির চুলা ব্যবহার খরইন: গ্রামের মানুষরা লাকড়ির চুলা ব্যবহার করে
- গাং: নদী
- গাছ ওকলতোর দিকে চাইলেউ তাইর কান্দা আই যায়: গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়
- গাড়ি ওগু: গাড়িটা
- গাড়ি ওগু গতকাইল চুরি অই গেছে: গাড়িটা গতকাল চুরি হয়ে গেছে
- গাড়ি ওগুর রঙ অইল লাল: গাডির রঙ লাল
- গান ওর গলা খুব ভালা: গানের গলা অনেক ভালো
- গান গাইতে ফারতায় না: গান গাইতে পারবে না
- গান গুতা হুনলেউ পুরানা ইতিহাস মনো পড়ি যায়: গানটা শুনলেই পুরাতন ইতিহাস মনে পড়ে
- গানটা হুনিয়া চকুত পানি আইচ্চে হাছাউ বাক্কা ভালা লাগছে: গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো