সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- খাতা: কাথা
- খান আমরা কিতা খরতাম?: এখন আমরা কি করবো?
- খানি: খাবার
- খানি: খাওয়া
- খানি খাওয়াও: খাবার খাওয়াও
- খানি দানি: খাওয়াদাওয়া
- খানি শেষ কইরাউ টিভির ধারো গিয়া বইলো: খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল
- খানিত থুরা রসুন বাড়াইয়া দিলে আরো মজা ওইতো: খাবারে আরেকটু রসুন দিলে বেশী মজা হতো
- খানিত লবণ কম অইলে ভালা অইতো: খাবারে লবণ কম হলে আরো ভালো লাগতো
- খানিত লবণ থুরা কম ওইছে: খাবারে লবণ একটু কম হয়েছে
- খানিত লবণ বহুত বেশি অইগেছে: খাবারে লবণ একটু বেশী হয়ে গেসে
- খানির দানির মাত মাতিয়া লাভ নাই, কষ্ট ফাইবায়: খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে
- খানির সময় দাঁতও বেশেবা বেদনা করছে: খাওয়ার সময় খুব বেশি ব্যথা করছে দাঁতে
- খান্দে: কাঁদে
- খামড়: কামড়
- খামলা: শ্রমিক
- খারাপ লাগের: খারাপ লাগছে
- খালি: শুধু
- খালি: ফাঁকা
- খালি এক গাড়ি পানি ওইলেও দুইটা দিন চলা যাইতো: শুধু এক গাড়ি পানি হলেও ২টা দিন চলা যেতো
- খালি গানটা যেমলা আছলি হেমলা অউ রই গেলো: শুধু গানটি যেমন ছিলো তেমনেই রয়ে গেছে
- খালি চাই থাকতেউ ইচ্ছা করে: শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে
- খালি তাঁন হাত ওর বায়দি চাই রইছলাম: শুধু তাঁর হাতের দিকে তাকিয়ে ছিলাম
- খালি ফুড়িন্তেউ পারইন বেচারা ফুয়াইন্তর সরল মনরে ফুটবল ভাবিয়া খেলতা: একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
- খালি ফুয়াটার মুকর বায় চাইয়া চুফ মারি আছি: শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি
- খিয়াল: খেয়াল
- খিরা: শসা
- খুব কষ্ট অয়: খুব কষ্ট হয়
- খুব বেলা লাগাইয়া ঘুমায়: অনেক বেলা করে ঘুমায়
- খুব ভালা: অনেক ভালো
- খুলনা জেলা কিতা বহুত সুন্দর?: খুলনা জেলা কি অনেক সুন্দর?
- খুলনার মানুষ তেমন সুন্দর অয় না: খুলনার মানুষ তেমন সুন্দর হয় না
- খুশি: এখাখুশি
- খেউ আফনার জীবনো সুখ আনিয়া দিবো ভাবিয়া কারো লগে পেরেমো জড়াইবা না: কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না
- খেউ আর ডরাইরা না: কেউ আর ভয় পাচ্ছে না
- খেউ মোর আম্মারে কইয়া দিওছাইন মুই বিয়া খরতাম: কেউ আমার মাকে বলে দিও আমি বিয়ে করবো
- খেউররে খুব বেশি ভালাপাওয়ার মাঝে এখ ধরনর দুর্বলতা আছে: কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে
- খেউরু লাগি খেউরুর জীবন থামিয়া থাকে না: কারো জন্য কারো জীবন থেমে থাকে না
- খেউরে আবেগর ভালোবাসা দিও না, মনর ভালোবাসা দিও: কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও
- খেউরে তুমার মাত হুনাইতে অইলে আগে তুমি তার মাত হুনো: কাউকে তোমার কথা শুনাতে হতে আগে তুমি তার কথা শোনো
- খেউরে নিজর লাখান বানাইতে অইলে আগে মুই তার লাখান অওয়া লাগবো: কাউকে নিজের মত বানানোর জন্য আগে আমাকে তার মত হতে হবে
- খেউরো মাত তাইন হুনোইন না: কারো কথা উনি শুনেন না
- খেখরা: কাঁকড়া
- খেগর উফরে লেখা আছিল শুভ জন্মদিন আমার বউ: কেক এর উপর লেখা ছিল শুভ জন্মদিন আমার বউ
- খেচা ঝামেলা লাগতো: বিশাল ক্যাচাল লেগে যেতো
- খেজুর: গন্ধ
- খেনে: কেন
- খেনে: কেনো
- খেনে জানি মনে অয় বেলা শেষে তুমি ঘরো ফিরবায়: কেনো জানি মনে হয় বেলা শেষে তুমি ঘরে ফিরবে
- খেমন: কেমন