‘একে অপরের পতি যতো বেশি বিশ্বাস থাকবো, তাদের ভালা ফাইয়া পাল্লা ততো ভারি অইবো’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এইজ্ঞো আরেজ্ঞোর ফ্রতি বোত বিশ্বাস থাইবো, ইতারোর বালোবাসাত ফাল্লা ভারী ওইবো
- নোয়াখালী: একে অফরের প্রতি যত বেশী বিশ্বাস থাইকব হেতাগো ভালোবাসার পাল্লা ততবেশি ভারী অইব
- বরিশাল: একজন আরেকজনের প্রতি যত বেশি বিশ্বাস করবে , হ্যাগো ভালোবাসার পালা-পইরান হ্যাতো ভারী হইবে
- ময়মনসিংহ: একে অপরের প্রতি যত বেশী বিশ্বাস থাকব, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হইব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত