‘ফতম দেখায় কাউকে কুব সরল মনো বিশ্বাস করাত যাইও না’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফ্রতম দেহাত খাওরে বোত সরল মনোত বিশ্বাস নো কইজ্জো
- নোয়াখালী: প্রথম দেখাত কুনুগারে সরল মনে বিশ্বাস কইরতে যাইয়েন না
- বরিশাল: পোরথোম দেহায় কাউরে ম্যালা সরল মনে বিশ্বাস করতে যাইবেন না
- ময়মনসিংহ: প্রথম দেহায় কাউরে খুব সরল মনে বিশ্বাস করতে যাইবেন না
‘প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত