‘বেশি টান্ডাও না আবার বেশি গরমও না এরম আবহাওয়া লাউ চাষের লাগি ভালা’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া লাউ চাষের জন্য উত্তম
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বেশী শীতো নো আবার বেশী গরমো নো এরিম্মা আবহাওয়া লাউ চাষের লয় বালা
- নোয়াখালী: বেশি শীত ও না সুতরাং আবার বেলি গরম ও না এইরকম আবহাওয়া লাউ চাষ কাইরবার লাই উওম
- বরিশাল: বেমালা শীত না আবার বেমালা গরমও না এরহম আবহাওয়া কদু চাষের লইজ্ঞা ভালো
- ময়মনসিংহ: বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া লাউ চাষের লাইজ্ঞা উত্তম
‘বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া লাউ চাষের জন্য উত্তম’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত