‘বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া লাউ চাষের জন্য উত্তম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেশী শীতো নো আবার বেশী গরমো নো এরিম্মা আবহাওয়া লাউ চাষের লয় বালা
- নোয়াখালী: বেশি শীত ও না সুতরাং আবার বেলি গরম ও না এইরকম আবহাওয়া লাউ চাষ কাইরবার লাই উওম
- সিলেট: বেশি টান্ডাও না আবার বেশি গরমও না এরম আবহাওয়া লাউ চাষের লাগি ভালা
- বরিশাল: বেমালা শীত না আবার বেমালা গরমও না এরহম আবহাওয়া কদু চাষের লইজ্ঞা ভালো
- ময়মনসিংহ: বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া লাউ চাষের লাইজ্ঞা উত্তম