‘এখটা ফুড়ির বিয়া দেওয়ার বাদে কিতা পরিবারর প্রতি তার কুনো দায়িত্ব থাকতো ফারে নানি?’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এক্কান মাইয়াফোয়া বিয়েরফোর তার ফরিবারর প্রতিতার কি হোন দায়িত্ব তাকিন্ন ফারে?
- নোয়াখালী: ওকগা মাইয়ার বিয়া অই যানের হর হেতির হরিবারের হতি হেতির কি কোন দায়িত্ব থাইকতো হারে না?
- বরিশাল: এউক্কা মাইয়ার বিয়া হওয়ার পর হ্যার পরিবারের উপরে হ্যার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- ময়মনসিংহ: একটা মাইয়ার বিয়া যাওয়ার পর হের পরিবারের প্রতি হের কি কোন দায়িত্ব থাকতে পারে না?
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত