‘সিনেমাত বিয়ার পর গল্প শেষ অই যায় আর বাস্তব জীবনো বিয়ার পর অউ সিনেমা শুরু অয়’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
সিনেমায় বিয়ের পর গল্প শেষ হয়ে যায় আর বাস্তব জীবনে বিয়ের পরই সিনেমা শুরু হয়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: চিনেমাত বিয়ার ফর গল্ফ শেষ অই য গই, আর বাস্তবত বিয়ার ফর চিনেমা শুরু অই
- নোয়াখালী: ছবির ভিত্তে বিয়ার হর কায়িনি শেষ আর বাস্তব জীবনে বিয়ার হরেই আসল ছবির কাহিনী শুরু
- বরিশাল: সিনেমায় বিয়ার পর কেচ্ছা শেষ হইয়া যায় আর বাস্তব জীবনে বিয়ার পরই সিনেমা শুরু হয়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত