‘সিনেমায় বিয়ের পর গল্প শেষ হয়ে যায় আর বাস্তব জীবনে বিয়ের পরই সিনেমা শুরু হয়’: ৪ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: চিনেমাত বিয়ার ফর গল্ফ শেষ অই য গই, আর বাস্তবত বিয়ার ফর চিনেমা শুরু অই
- নোয়াখালী: ছবির ভিত্তে বিয়ার হর কায়িনি শেষ আর বাস্তব জীবনে বিয়ার হরেই আসল ছবির কাহিনী শুরু
- সিলেট: সিনেমাত বিয়ার পর গল্প শেষ অই যায় আর বাস্তব জীবনো বিয়ার পর অউ সিনেমা শুরু অয়
- বরিশাল: সিনেমায় বিয়ার পর কেচ্ছা শেষ হইয়া যায় আর বাস্তব জীবনে বিয়ার পরই সিনেমা শুরু হয়