‘মৌসুমী আফারে কইছি অলাখান এখটা ছবি আমরারে আবার উপহার দেইন’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
মৌসুমি আপুকে বলছি এরকম একটা ছবি আমাদেরকে আবার উপরহার দিন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মৌসুমি আফারে হয়্যি এন্ডিল্লা এক্কান চবি আঁরারে আবার উফার দঅন
- নোয়াখালী: মৌসুমী আপাকে বলছি এরকম একখান ছবি আমগোরে উপহার দেয়
- বরিশাল: মৌসুমী আফারে কইছি এইরহম এউক্কা ছবি মোগো আবার উপহার দেন
- ময়মনসিংহ: মৌসুমি আপুরে কইসি এরকম একটা ছবি আমরারে আবার উপহার দেন।
‘মৌসুমি আপুকে বলছি এরকম একটা ছবি আমাদেরকে আবার উপরহার দিন’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত