‘এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই সেই সোনালি যুগ অর সেই ফ্রাচিন গান যে গান ফুইনলে বুক্কান বরি যা গই
- নোয়াখালী: এয়ান হেই সোনালী যুগের প্রাচীন গান যে গান হুইনলে বুকআন ভরি যায়
- সিলেট: অউ অইলো সোনালী যুগর হউ পুরানা গানটা যে গান হুনলে বুক ভরি যায়
- বরিশাল: এই হেই সোনালী যুগের হেই পুরান গান যে গান হুনলে বুকটা ভইরা যায়
- ময়মনসিংহ: এই হেই সোনালী যুগের হেই প্রাচীন গান যেই গান হুনলে বুকটা ভইরা যায়