নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- এইভাবে চলে যাইবো সময় কিন্তু থাই যাইবো কিছু গান: এভাবে চলে যাবে সময় কিন্তু থেকে যাবে এসব কিছু গান
- এক কতায় সোনার টুকরা স্বামী আর: এক কথায় সোনার টুকরো স্বামী আমার
- এক সময় যাই যদি কই যে ধরি রাইখলেই তো হাইরতা: এক সময় গিয়ে যদি বলে যে ধরে রাখলেই তো পারতা
- এক হর্যায় এরুম অবস্থা করি হালায় যে আইও দুর্বল অই যাই: এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূবল হয়ে যাই
- এক হর্যায়ে আবারো বাড়িত জানানো হয়: এক পর্যায়ে আবারো বাড়িতে জানানো হয়
- এক হাস সাগর এক হাসে বালি: এক পাশে সাগর এক পাশে বালি
- এককতাত আন্নেরে অনেক সুন্দর লাগের: এক কথায় অনেক সুন্দর লাগছে আপনাকে
- এককান গেরামে একজন খারাপ হোলা থাইকত: একটি গ্রামে একজন খারাপ ছেলে থাকতো
- এককান ছোট্ট গেরামে এগগা মাইয়া আছিলো: একটি ছোট্ট গ্রামে একজন মেয়ে ছিল
- এককান মা মাইয়ার সংসারে এইভাবেই কি অশান্তি কইরতে হারে!: একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
- এককান সময় হর বুইঝলাম যে আমরা একে অপররে চাই: একটা সময় পর বুঝলাম যে আমরা একে অপরকে চাই
- এককানা আগেই ঝাড়ু দেয়া অইছে: একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে
- এককানা ইমি আয়: একটু এইদিকে আসো
- একজনের আতে আবার মোডা ওকগা খাতা: একজনের হাতে আবার মোটা একটা খাতা
- একদল ময়িলা রাস্তাত আডের: একদল মহিলা রাস্তায় হাঁটছে
- একদিন দেইয়ের পিতিবির মায়া ছাড়ি চলি জাইয়ুম পারাপারে: একদিন হয়তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবো পরপারে
- একদিন নদীর ধারে ইজ্ঞা গাছে কাঠ কাডার সময় হেতের কুড়ালগা নদীর হানির ত্ত্বে হডি যায়: একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়
- একদিন না একদিন মাইয়া ইগা পোলাগোরে ভালাবাসব: হয়ত কোন একদিন ছেলেটি মেয়েটাকে ভালবাসবে
- একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হারি যাইবো: একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হেরে যাবে
- একদিন সুন্দর এগগা বাগানে এগগা মাইয়া হাইডেআছিলো: একদিন সুন্দর একটি বাগানে একটি মেয়ে হাঁটছিল
- একবার তোওয়ার হাট ধইরলে আর কোনদিনও ছাইড়তাইন্ন: একবার তোমার হাঁট ধরলে আর কোনদিনও ছাড়বনা
- একবার ধইল্লে আত ছাইডদোনো কোনসুমে রোগা হাতলা মাইয়া গুন দেইকলে মনে কয় এগগা ভিটামিন এর বতল কিনি দি: একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই
- একমাত্র মাইয়ারা হারে সংসার গোছাই রাইখতো: একমাত্র মেয়েরাই পারে সংসার গুছিয়ে রাখতে
- একমাত্র মাইয়ারাই হারে অবলা হোলাগোর সহজ সরল মনগারে লই ফুটবল এর মত খেইলতো: একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
- একলগে বই খায় ও না: একসাথে বসে খায় ও না
- একসময় এক রাজার এজ্ঞা হাতি আছিল: একসময় এক রাজার এক হাতি ছিল
- একসময় হোলার মাইয়াগারে ভালো লাইগব: একসময় ছেলের মেয়েটাকে ভালো লাগবে
- একে অপরকে হাশে থাই সাহস যোগান: একে অপরকে পাশে থেকে সাহস যোগান
- একে অফরের প্রতি যত বেশী বিশ্বাস থাইকব হেতাগো ভালোবাসার পাল্লা ততবেশি ভারী অইব: একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
- এক্কান আহত বাইচ্চা রাস্তায় খাবই কান্দের: একটি আহত শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে
- এক্কান কৃষক বাজারে টমাটু বেসের: এক কৃষক বাজারে টমেটো বিক্রি করে
- এক্কান মানুষের বেগ কথা একদিনে মুখে বুলি দন জায়না: একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না
- এক্কানা ঘুমাই নাও: একটু ঘুমিয়ে নাও
- এক্কানা বেশি অই গেছে, আরেক্কানা কম অইলে ভালা লাইগলো ও: একটু বেশী হয়ে গেসে, কম হলে আরো ভালো লাগতো
- এক্কারি ঠিক কতা কইছেন: একদম ঠিক কথা বলেছ
- এগগা কালা কুইত্তা দৌড়ায়ায়: একটা কালো কুকুর ঘাসের মধ্যে দৌড়াচ্ছে
- এগগা গাড়ি কিনিয়ুম: একটি গাড়ি কিনবো
- এগগা ছোড কালা কুইত্তা ঘাসের ভিত্তে হুতি রইছে: একটি ছোট কালো কুকুর ঘাসে মধ্যে শুয়ে আছে
- এগগা নতুন স্টোর রুম তৈরি কইরতাম হারেন: একটি সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন
- এগগা বিলাই ছা হাইলবার মেলা স্বাদ আর: একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার
- এগগা মাইয়া আর এগগা হোলা একলগে খেলেয়র: একটা মেয়ে আর একটা ছেলে একসাথে খেলছে
- এগগা মানুষ মরি গেছে: একজন লোক মারা গেছেন
- এগগা রঙিন ছবি তুইলতে অইব আংগো বেকের: একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার
- এগগা হোলা বিছনাত লাফাআর: একটি ছেলে বিছানায় লাফাচ্ছে
- এগগাই হিতিবি কিন্ত একেক: একটাই পৃথিবী, কিন্তু একেক এলাকার মানুষের চিন্তা একেক রকম
- এগিন গান ছোড বেলারতুন হুনি বড় অইছি: এসব গান ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি
- এটা আঙ্গো বাড়ি: এটা আমাদের বাড়ি
- এটা হুনি আব্বা রাগি ফোন কাডি দিছে: এটা শুনে আব্বু রেগে ফোন কেটে দিছে
- এডা কী করি সম্ভব: এ কী করে সম্ভব
- এডা জরুরি ন বেক সময় বেগগিন অপর জন কইরবো: এটা জরুরি না সব সময় সব কিছু অপর জন করবে