‘একমাত্র মাইয়ারাই হারে অবলা হোলাগোর সহজ সরল মনগারে লই ফুটবল এর মত খেইলতো’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: একমাত্র মাইফোয়াঅক্কল ফারে সহজ সরলব ফোয়াওক্কলর মন নান এরে ফুটবল টা আরি কেলা হাইতো
- সিলেট: খালি ফুড়িন্তেউ পারইন বেচারা ফুয়াইন্তর সরল মনরে ফুটবল ভাবিয়া খেলতা
- বরিশাল: খালি মাইয়ারাই পারে অবলা পোলাগো সহজ সরল মনডা রে ফুটবল ভাইবা খেলা করতে
- ময়মনসিংহ: একমাত্র মাইয়ারাই ফারে অবলা পোলাদের সহজ সরল মনটা রে ফুটবল ভাইব্বা খেলা করতে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত