‘বেক কতা কইবার আগেদি আবেগে চোকে দি হানি চলি আইছে’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
বেশি কিছু বলার আগেই আবেগে চোখে পানি চলে আসছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বেশি হইবার আগে আবেগে ছখত ফানি চলি আইসসে
- সিলেট: বেশি কিছু বলার আগেই আবেগে চোউক এর ফানি চলে আইতেছে
- বরিশাল: বেশি কিছু কয়ার আগেই চোউখে পানি চইল্লা আইছে
- ময়মনসিংহ: বেশি কিসু কওনের আগেই আবেগে চোখে পানি আয়া পরসে
‘বেশি কিছু বলার আগেই আবেগে চোখে পানি চলে আসছে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত