‘টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: টমাটুর বাজারত যেই অইন, সাধারণ মানুষর হাসত নিওয়া হবর নয়
- নোয়াখালী: টমাটো বাজারে যে আগুন সাদারন মাইনষের কাছে এটা আর নতুন কিছু নো
- সিলেট: টেমেটুর বাজারো যে আগুইন, আম মাইনশর টাইন ইতা অখন আর নয়া কুনো খবর নায়
- বরিশাল: টমাটুর বাজারে যেই আগুন, সাধারণ মানের ধারে হেইয়া এহন আর নতুন কোনো খবর না
- ময়মনসিংহ: টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মাইনষের কাসে তা এহন আর নতুন কোন খবর না