‘আমার বোনকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনবো কিছুই বুঝতে পারছি না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর ভোইনেরে কেনে এই ফতেত্তুন সরাই আইন্নুম হনক্কিসু নো বুজির
- নোয়াখালী: আর বোনরে কেন্নে এই হথ তুন হরাই আইনগুম কিছুই বুইঝতে হাইরতেছি না
- সিলেট: মোর আফারে কিলা অউ রাস্তা থাকি হরাইয়া আনতাম কুনতা বুজিয়ার না
- বরিশাল: মোর বুইনরে ক্যামনে এই রাস্তা গোনে সরাইয়া আনমু কিছুই বোঝতে পারতেয়াছি না
- ময়মনসিংহ: আমার বইনরে কেমনে এই পথ থাইক্কা সরায়া আনবাম কিসুই বুঝতে পারতাসি না