‘আই দেখেছি বেক সময় এরুম কাম করেন যেডার লাই হেতোনের হোলা অনেক রাগ করেন’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আই দেইক্কি সব সমত এনে হাম গরে যার হারনে তার ফোয়া রাগ গরে
- সিলেট: মুই দেখছি হখল সময় তাইন হউ কাম খরবা যার লাগি তান ফুয়া গুসা করইন
- বরিশাল: মুই দেখছি বেবাক কালে এরহম কাম করে যের লজ্ঞা হ্যার পোলা বেমালা চেইত্যা যায়
- ময়মনসিংহ: আমি দেখসি বেগ সময় এমন কাম করেন যার লাইজ্ঞা হের পোলা মেলা রাগ করে
‘আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত