‘আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই দেইক্কি সব সমত এনে হাম গরে যার হারনে তার ফোয়া রাগ গরে
- নোয়াখালী: আই দেখেছি বেক সময় এরুম কাম করেন যেডার লাই হেতোনের হোলা অনেক রাগ করেন
- সিলেট: মুই দেখছি হখল সময় তাইন হউ কাম খরবা যার লাগি তান ফুয়া গুসা করইন
- বরিশাল: মুই দেখছি বেবাক কালে এরহম কাম করে যের লজ্ঞা হ্যার পোলা বেমালা চেইত্যা যায়
- ময়মনসিংহ: আমি দেখসি বেগ সময় এমন কাম করেন যার লাইজ্ঞা হের পোলা মেলা রাগ করে