‘আই অসুস্থ আরে ওকগাবারও জিজ্ঞায় না আই কেরুম আছি’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি অসুস্থ আমাকে একবারও জিগ্গেস করেনা আমি কেমন আছি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আই অসুস্থ আরে একবারও জিজ্ঞেস নো গরে আই কেন আসি
- সিলেট: মুই বেমার মোরে এখবারো জিগাইছে না আমি কিলান আছি
- বরিশাল: মুই অসুস্থ মোরে একফিরও জিগায় নাই মুই ক্যামন আছি
- ময়মনসিংহ: আমি অসুস্থ আমারে একবারও জিগ্গেস করেনা আমি কেমন আসি
‘আমি অসুস্থ আমাকে একবারও জিগ্গেস করেনা আমি কেমন আছি’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত