‘মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মুবাইল চারা বাতরুম অত যাইলে মনো অই যরুরি ফাইল চারা আফিস অত আইস্যি
- নোয়াখালী: ফোন হালাই লেপটিনে গেলে মনে অয় লাজেন জরুরী ফাইল হালাই অফিসে বসি রইছি
- সিলেট: মোবাইল ছাড়া বাথরুমে গেলেগি, মনে অয় দরখারি ফাইল ছাড়া অফিসো বই রইছি
- বরিশাল: মোবাইল থুইয়া বাথরুমে গ্যালে, মনে হয় জরুলি কাগজ থুইয়া অপিসে বইইয়া আছি
- ময়মনসিংহ: মুবাইল ছাড়া লেট্রিনে গেলে, লাগে যে জরুরি ফাইল ছাড়া অফিসে বয়া আসি