‘এই ছবি টা দেখলে বুঝা যায় আমগো দেশের লাই কত কষ্ট করছে মুক্তিযুদ্ধ ভাইরা’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এই চবিয়ান দেইলে বোযা যায় আঁরার দেশর লাই হতো হস্ট গইরগে মুক্তিযুদ্দা বাইওক্কল
- সিলেট: উউ ছবিখান দেখলে বুজা যায় আমরার দেশর লাগি খতো খষ্ট করছইন মুক্তিযুদ্ধা ভাইসাবরা
- বরিশাল: এই ছবিডা দেখলে বোঝা যায় মোগো দেশের লইজ্ঞা বেমালা কষ্ট করছে মুক্তিযোদ্ধা ভাইগুলা
- ময়মনসিংহ: এই ছবিডা দেখলে বুঝান যায় আমরার দেশের লাইজ্ঞা কতো কষ্ট করসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত