ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আমি ব্রাজিল ফুটবল দলরে সমর্থন করি: আমি ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করি
- আমি ভালা আছি: আমি ভালো আছি
- আমি ভালা ছেলে: আমি ভালো ছেলে
- আমি ভালা নাই: আমি ভালো নেই
- আমি মনসিক ভাবে খুব সমস্যার মধ্যে আসি: আমি মনসিক ভাবে খুব সমস্যার মধ্যে আছি
- আমি মনে হইতাসে ভুল মানুষের লগে সংসার শুরু করসি: আমি মনে হচ্ছে ভুল মানুষের সাথে সংসার শুরু করেছি
- আমি মাঝেমধ্যে গান হুনি: আমি মাঝেমধ্যে গান শুনি
- আমি মাফ চাইতাসি: আমি ক্ষমা চাইছি
- আমি মুরগির মাংস বেশি পসন্দ করি: আমি মুরগির মাংস বেশি পছন্দ করি
- আমি মেলা কষ্টে নিজেরে সামলায়া নিলাম: আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম
- আমি মেলা খুশি: আমি অনেক খুশি
- আমি মেলা চিন্তার মধ্যে পইড়া গেসি আমি কিতা করবাম: আমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেছি আমি কি করব
- আমি মেলা ভালা মেকআপ করি: আমি খুব জোস মেকআপ করি
- আমি যতদিন বাইচ্চা থাহি আফনেরে মনে রাখবাম: আমি যতদিন বেঁছে থাকি আপনাকে মনে রাখবো
- আমি যারে ভালবাসি সে সিলেটে থাকে: আমি যাকে ভালবাসি সে সিলেটে থাকে
- আমি যে বাবা আমি আমার মাইয়ার মুহের দিকে তাকাইয়া অনেক কিছু বুঝতে পারি: আমি যে বাবা আমি আমার কন্যার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি
- আমি যে মা তাই আমি আমার বাচ্চার মুহের দিকে তাকায়া অনেক কিসু বুঝতাম পারি: আমি যে মা তাই আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি
- আমি যেই ছেড়ারে পসন্দ করি হেয় আমার পরিবারের কাউরে সম্মান করেনা: আমি যেই ছেলেকে পছন্দ করি সে আমার পরিবারের কাউকে সম্মান করেনা
- আমি যেই মানুষটারে ভালোবাসমু তারে যদি না বুঝতে পারি তাইলে এই প্রেমের কোনো অর্থ আছে বইলা মনে হয় না: আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না
- আমি রাইজ্ঞা থাকলেও হেয় বুঝতো না: আমি রেগে থাকলেও সে বুঝতো না
- আমি শুক্কুরবার মেলা সহালে উঠি: আমি শুক্রবার অনেক সকালে উঠি
- আমি সকাল ৮ টাই ডিউটিতে চইল্লা যাই: আমি সকাল ৮ টাই ডিউটিতে চলে যাই
- আমি সকালে ঘুমায়া উঠি: আমি সকালে ঘুমিয়ে উঠি
- আমি সকালে পড়াশুনা কইরা মন সচেতন রাহি: আমি সকালে পড়াশোনা করে মন সচেতন রাখি
- আমি সত্যিই খুব অসহায় বোধ করতাসি: আমি সত্যিই খুব অসহায় বোধ করতেছি
- আমি সহালে দেড়ি কইরা ঘুম থাইক্কা উঠি: আমি সকালে দেড়ি করে ঘুম থেকে উঠি
- আমি সহালে নাস্তা কইরা ইস্কুলে যাই: আমি সকালে নাস্তা করে স্কুলে যাই
- আমি সহালে পড়তে বই: আমি সকাালে পড়তে বসি
- আমি সাগর পাড়ি দিয়াম: আমি সাগর পাড়ি দেবো
- আমি সাগর মেলা পসন্দ করি: আমি সাগর অনেক পছন্দ করি
- আমি সাত মাস প্রেম কইরা একজনরে বিয়া করসি: আমি সাত মাস প্রেম করে একজনকে বিয়ে করেছি
- আমি সারা জীবন আফনের ভালবাসা পাইতাম চাই: আমি সারা জীবন আপনার ভালবাসা পেতে চাই
- আমি সিলেট থাহি: আমি সিলেট থাকি
- আমি হাতার কাটতাম না: আমি সাঁতার কাটবো না
- আমি হাতার কাটতাম পছন্দ করি: আমি সাঁতার কাটতে পছন্দ করি
- আমি হারতাম না: আমি হারবো না
- আমি হারায়া গেসি: আমি হারিয়ে গেছি
- আমি হের চোক্ষের মায়ায় পড়সি: আমি তার চোথের মায়ায় পড়েছি
- আমি হের লগে সারারাইত জাইজ্ঞা ফোনে কথা কইতাম: আমি তাঁর সাথে সারারাত জেগে ফোনে কথা বলতাম
- আমি হেরে কহনো হের কোনো কাম নিয়া খোটা দেই নাই: আমি তাকে কখনো তার কোনো কাজ নিয়ে খোটা দেই নি
- আমি হেরে ভালবাসি: আমি তাকে ভালবাসি
- আমিও তারে ছাড়া কিসু ভাবি নাই ৫ বছরে: আমিও তাকে ছাড়া কিছু ভাবি নাই ৫ বছরে
- আমিও বুঝি তুমি মেলা কষ্ট করো: আমিও বুঝি তুমি অনেক কষ্ট করো
- আম্মা অইদিন ঠিক কথাই কইসিল: আম্মু ঐদিন ঠিক কথাই বলেছিলও
- আম্মা অনেক সহ্য কইরা এতো বছর সংসার কইরা গেসেন: আম্মু অনেক সহ্য করে এতো বছর সংসার করে গেছেন
- আম্মা আইজ খাওনে লবণ কম দিসে: আম্মু আজকে খাবারে লবণ কম দিয়েছে
- আম্মা আমার লাইজ্ঞা নীল শাড়ি কিন্না আনসে: আম্মু আমার জন্য নীল শাড়ি কিনে এনেছে
- আম্মা আমারে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে কইসিল: আম্মা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিলও
- আম্মা এসব দেইক্ষা মেলা কষ্ট পাইসেন যেহেতু আমার আব্বা নাই: আম্মু এসব দেখে খুব কষ্ট পাচ্ছেন যেহেতু আমার বাবা নেই
- আম্মা কিসু হইলেই আমারে মার ধর করে: আম্মু কিছু হলেই আমাকে মার ধর করে