‘আমি যেই মানুষটারে ভালোবাসমু তারে যদি না বুঝতে পারি তাইলে এই প্রেমের কোনো অর্থ আছে বইলা মনে হয় না’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আঁই যে মানুষ্যারে বালবাইসসম ইতারে যদি বুজিত ন ফারি তইলে এই ফ্রেমর হনো অর্ত আচে বলি মনে ন অয়
- নোয়াখালী: আই যে মানুষ গারে ভালবাসাম হেতে যদি না বুঝবার না পারে তাইলে এই প্রেম করবার কোনো লাভ আছে কই মনে হয় না
- সিলেট: মুই যে মানুষটারে ভালাপাইমু তারে যদি বুঝতাম না পারি তাইলে অউ পিরিতর কুনো অর্থ আছে খরি মনে অয় না
- বরিশাল: মুই যে মানুডারে ভালবাসমু হ্যারে যদি না বোঝতে পারি হ্যালে হেই পেরেমের কোনো মানে আছে বইলা মনে হয় না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত