‘যারা ভাবসিলেন বড় হয়া গরীবরার সেবা করবেন কিন্তু বড় হয়া দেহেন নিজেই গরীব’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
যারা ভেবেছিলেন বড় হয়ে গরীবদের সেবা করবেন কিন্তু বড় হয়ে দেখেন নিজেই গরীব
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: যারা বাইবিল ডঅর মানুষ অই গরিবর সেবা গরিবো কিন্তু ড অর মানুষ অই চাআর ইতারাই গরিব
- নোয়াখালী: যেতারা ভাবছেন বড় অই গরিবগোরে সাহায্য কইরব: কিন্তু বড় অই সায় হেতারা নিজেরাই গরিব
- সিলেট: যেরা ভাবছিলা বড় অইয়া গরীবর সেবা করতা কিন্তুক বড় অইয়া দেখরা নিজেউ গরীব
- বরিশাল: যারা ভাবছেলে বড় হইয়া গরিবগো সেবা করবেন তয় বড় হইয়া দেহেন নিজেই গরীব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত