‘যখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: যেত্তে তুঁই আঁরে দেহিয়েরেও না দেহার বান গইরগো এত্তে আত্তুন এন গম লাইজ্ঞে
- নোয়াখালী: যেত্তে তুই আরে দেখিও না দেইকবার ভান কইচ্ছোত আর দারুন লাইগছে
- সিলেট: যেবলা তুমি আমারে দেকিয়াও না দেখার ভান করলায় হেবলা আমার বেশ লাগছে
- বরিশাল: যহন তুমি মোরে দেইখ্যা না দেহার ভান করছো তহন মোর মজা লাগছে
- ময়মনসিংহ: যখন তুমি আমারে দেইখখা না দেহার ভান করসো তহন আমার দারুন লাগসে