‘ঝে মাঝে ঝগড়া হতো কিন্তু সেইদিনই সব ঠিক হয়ে যাইতো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাঝদ্দি ঝগড়া অইতো আবার সেই দিনত থিক অই যাইতো
- নোয়াখালী: মাঝে মাঝে ঝগড়া অইতো কিন্তু হেইদিনই বেগগিন ঠিক অই যাইতো
- সিলেট: মাঝে মাঝে ঝগড়া অইতো কিন্তু হউ দিন অউ সবতা ঠিক অই যাইতো
- বরিশাল: মাঝে মাঝে কাইজ্যা হইতে তয় হেইদিনই বেবাক ঠিক হইয়া যাইতে
- ময়মনসিংহ: মাঝে মাঝে ঝগড়া হইতো কিন্তু হেইদিনই সব ঠিক হয়া যাইতো