‘আরোর বিয়ার ফর তুন নানা ছুডো ছুডো খারনোত ঝগড়া লাগি থাকিতো’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: আঙ্গো বিয়ার হর তুনই নানা ছোডখাডো কারনে ঝগড়া লাগি থাইকতো
- সিলেট: আমরার বিয়ার বাদে তাকি ওউ নানা ছোটমুটো ব্যাপার তাকি ঝগড়া লাগি যাইতো
- বরিশাল: মোগো বিয়ার পরে গোনেই ম্যালা ছোডোখাডো কারনে কাইজ্যা লাইজ্ঞা থাকতে
- ময়মনসিংহ: আমরার বিয়ার পর থাইক্কাই নানা ছোটখাটো কারনে ঝগড়া লাইজ্ঞা থাকত
‘আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত