চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- আর যামাই ইন লইয়েরে কিছু হইতে গেলে মনে গরেদে বউ ফোয়ার অই গিয়োই: আমার স্বামী এসব নিয়ে কিছু বলতে গেলে উনি মনে করেন বউ ছেলের হয়ে গেছে
- আর যে ব্যথা লাইজ্ঞে ইয়ান কি বুঝি কিচ্ছু নও: আমার যে ব্যথা লাগল সেটা বুঝি কিছু নয়
- আর লই: আমার সঙ্গে
- আর লই আইও: আমার সঙ্গে আসুন
- আর লই আইয়ো: আমার সঙ্গে আসুন
- আর লই দেহা: আমার সাথে দেখা
- আর লই দেহা গৈর তো আইসে: আমার সাথে দেখা করতে এসেছিল
- আর লগে আর হতা ন হইবা: আমার সাথে আর কথা বলবা না
- আর লাই এন গরি হতা হতে ন ফারেন: আমার সাথে এভাবে কথা বলতে পারেন না
- আর লাই চিন্তা নো গইজ্জ: আমার জন্য বেশি চিন্তা কোরো না
- আর লাই ফোওয়া কুজেরদে: বিয়ের জন্য আম্মা আমার জন্য ছেলে খুজতাসে
- আর লাই লাল জামা কিনি আইন্ন্যে: আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আর লাল রঙ ওর গাড়িয়ান গতো হালিয়া চুরি ওইয়ে: আমার লাল রঙের গাড়িটা গতকাল চুরি হয়ে গেছে
- আর শাশুড়ি বহুত ভালো ফাক গইজ্জে: আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে
- আর শীতর দিনত গোসল গরিতে গম ন লাগে: আমার শীতের দিনে গোসল করতে ভালো লাগে না
- আর সকালত উডিয়েরে বই ফইত্তাম বহুত ভালো লাগে: আমার সকালে উঠে বই পরতে অনেক ভালো লাগে
- আর সকালোট উঠিয়েরে চা খাইবার অভ্যাস আছে: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আর সকালোত উঠিয়েরে চা খাইবার অব্যাস: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আর সন্ধায় কফি খাইবার অব্যাস আছে: আমার সন্ধায় কফি খাওয়ার অভ্যাস আছে
- আর সম্পর্কর চার বছর অই যার: আমার সম্পর্কের ৪ বছর হতে চলল
- আর সরিষার তেলর মাছ ভাজা হাইতে বহুত গম লাগে দে: আমার সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে
- আর সহ্য গরিত নো ফারি ওনরের কাছে সঠিক পরামর্শ চাইর: আর সহ্য না করতে পেরে আপনাদের কাছে সঠিক পরার্মশ চাচ্ছি
- আর সিদ্ধান্ত গম না হারাফ তা নো জানি: আমার সিদ্ধান্ত ভুল না সঠিক তা জানিনা
- আর সুখ দেহিয়েরে আবার ইতারোর সহ্য নো অয়: আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না
- আর স্কুলত হোনো খেলা হাইবার মঠ নাই দে: আমার স্কুলে কোনো খেলার মাঠ নেই
- আর স্বপ্ন: আমার স্বপ্ন
- আর স্বপ্ন যে হত্তে ফুরন অইব: আমার আর আমার স্বপ্নটা যে কবে পূরণ হবে
- আর স্বামী মদ খাইয়েরে ফ্রতি রাতোত আড্ডা দে: আমার স্বামী মদ খায় রাতের পর রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আর হইতর গম লায়: আমার কবুতর পছন্দ
- আর হতা ন হইবা: আর কথা বলবা না
- আর হদিন চুটি হাডাইয়্যুম?: আর কত ছুটি কাটাবো?
- আর হদিন ছুটি হাডাইয়ুম?: আর কত ছুটি কাটাবো?
- আর হনো সমত মনত নো অয় আই ছোট অইয়ুম!: আমার কখনো মনে হয় নি আমি কেন ছোট হবো
- আর হলুদ রং দেহিত ফারি: আমার হলুদ রঙ পছন্দ
- আর হাছে দরা ফরিবার ফরেও জবান নো দিয়েরে উল্ডা আর গায়োত আত তুলে: আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে
- আর হাজার হতার মাঝত অই এক্কান হতা তোয়ার বুঝিয়েরে লন ফরিব: আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমাকে বুঝে নিতে হবে
- আর হাত ইবা ধইজ্জো: আমার হাতটা ধরুন
- আর হাত ইবা ধোইজ্জ: আমার হাতটা ধরুন
- আর হাবিনর টেয়া তোয়ার ফ্রতি মাসত মাসত দন ফরিব: আমার কাবিনের টাকা তোমাকে প্রতি মাসে মাসে দিতে হবে
- আর হাম ও ব্যস্ততার বারি গিয়ি: আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে
- আর হালামুনির দুইয়ান ফুয়া আসে: আমার খালামুনির দুইটা ছেলে আছে
- আর হালার বাসাত যন কি ঠিক অইবনা: আমার খালার বাসাতে ফেরা কি ঠিক হবে
- আর হাসদ্দি আরো সময় চাইতো: আমার কাছে আরও সময় চাইতো
- আর হাসা ভালোবাসা হোন দিন ন হারিবো: আমার সত্যের ভালবাসা কোনদিনও হারবে না
- আর হাাইল্লে আম্মু আসে দে: আমার শুধু আম্মু আছেন
- আর হাালামুনির বইয়া অইয়ে ২০১৫তে: আমার খালামুনির বিয়ে হইছে ২০১৫তে
- আর হোনো বাই নেই ,আই ডোর মাইয়া: আমার কোন ভাই নেই আমি বড় মেয়ে
- আর হোয়াল ভালা: আমার কপাল ভাল
- আরর আম্মা আইস্সে দে আরার গরত ৬ মাস পর: আমার আম্মু আসছে আমাদের বাসায় ৬ মাস পরে
- আরর জামাই বাড়ীত আইলে বেক্কুনলায় কিছু না কিছু লই আয়ই: আমার স্বামী বাসায় কিছু আনলে সবার জন্য নিয়ে আসেন