চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- আঁই ওজ্ঞা ফোয়া: আমি একজন ছেলে
- আঁই ওজ্ঞা বই ফরির: আমি একটি বই পড়ছি
- আঁই ওজ্ঞা মাইফোয়া: আমি একজন মেয়ে
- আঁই কা এগাযা হস্ট ফাই?: আমি কেন সবসময় কষ্ট পাই?
- আঁই কি দয়া গরি এডে আইত ফাইরগম নে?: আমি কি দয়া করে এখানে আসতে পারি?
- আঁই কি দয়া গরি শুদু এক্কান জিনিস হইত ফারি?: আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে?
- আঁই কি বেশি বিরক্ত গরি?: আমি কী বেশি বিরক্ত করি?
- আঁই কি বেশি মোটা ?: আমি কী অনেক মোটা ?
- আঁই কিচু বাবিত ন ফারি তোঁয়ারে চারা: আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া
- আঁই কিচু বুইয ত ন চাই তোঁয়ারে চারা: আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া
- আঁই কিচু লেকিত ন ফারি তোঁয়ার নাম চারা: আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া
- আঁই কিরকেট খেইল্যম: আমি ক্রিকেট খেলব
- আঁই কুরার গোস্ত বেশি পচন্দ গরি: আমি মুরগির মাংস বেশি পছন্দ করি
- আঁই গম আচি: আমি ভালো আছি
- আঁই গল্ফর বই কিন্নম: আমি গল্পের বই কিনবো
- আঁই গান গাইতো চাই: আমি গান গাইতে চাই
- আঁই গুম যাইতো যাইর: আমি ঘুমাতে যাবো
- আঁই গুরা তাইক্তে বউত মেধাবী আচিলাম: আমি ছোটবেলায় অনেক মেধাবী ছিলাম
- আঁই চবি তুইলত পচন্দ গরি: আমি ছবি তুলতে পছন্দ করি
- আঁই চা হাইতো পচন্দ গরি: আমি চা খেতে পছন্দ করি
- আঁই চাই তুঁই এগাযা আঁর ফোঁয়ারে তাকো: আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো
- আঁই জানিদে তুঁই আইশ্যু: আমি জানি তুমি এসেছো
- আঁই টেরা মানুষ: আমি বদমেজাজি লোক
- আঁই ডাহার মিরফুর তাকি: আমি ঢাকার মিরপুরে থাকি
- আঁই ত বাফ আঁই আঁর মাইয়্যার মুকর ইক্কা চায় বউত কিচু বুজিত ফারি: আমি যে বাবা আমি আমার কন্যার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি
- আঁই তারার একযন অইত চায়: আমি তাদেরই একজন হতে চাই
- আঁই তোঁয়ার আসির ফ্রেমত ফইরগি: আমি তোমার হাসির প্রেমে পড়েছি
- আঁই তোঁয়ার ফোয়ারে রাতিয়া দইরগার চর অত তিয়ায় তাইক্তো চাই: আমি তোমার সাথে রাতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতে চাই
- আঁই তোয়াঁর ফোয়ারে পিতিবি গুরি আইতো চাই: আমি তোমার সাথে পৃথিবী ঘুরে আসতে চাই
- আঁই তোয়াঁর বাসাত বেরাইতো আইসসোম: আমি তোমার বাসায় ঘুরতে আসবো
- আঁই তোয়াঁর মন অর হতা বুজি: আমি তোমার মনের কথা বুঝি না
- আঁই তোয়াঁরে আগে হনো অত্তে ন দেহি: আমি তোমাকে আগে কখনো দেখি নাই
- আঁই তোয়াঁরে চিনিত ন ফাইরলাম: আমি তোমাকে চিনতে পারলাম না
- আঁই তোয়াঁরে বালো ন বাসি: আমি তোমায় ভালবাসি না
- আঁই তোয়ার বাদামী চোখ যোরা বালবাসি: আমি তোমার বাদামী চোখ জোড়া ভালোবাসি
- আঁই তোয়ারে বালবাসি: আমি তোমায় ভালবাসি
- আঁই তোয়ারেবন চিনি: আমি তোমাকে চিনি না
- আঁই দরি লইলাম আঁর বউত দুষ বউত বুল: আমি ধরে নিলাম আমার অনেক দোষ অনেক ভুল
- আঁই ন বুযির: আমি বুঝতে পারছি না
- আঁই ন যাইয়্যুম: আমি যাবো না
- আঁই না গরিত ন পাইরগম: আমি পারবো না না করতে
- আঁই নাচিত ফারি: আমি নাচতে পারি
- আঁই পাঁচ বচর চ অরি গইরগিলাম: আমি পাঁচ বছর চাকরি করেছিলাম
- আঁই ফত্তিন ফুটবল কেলা হাইতো যাই: আমি প্রতিদিন ফুটবল খেলতে যাই
- আঁই ফরাশোনাত কেঁচা: আমি পড়াশোনায় কাঁচা
- আঁই ফরে অনর দোয়ান অত আইস্যুম: আমি পরে আপনার দোকানে আসব
- আঁই ফুটবল কেইলত বালবাসি: আমি ফুটবল খেলতে ভালোবাসি
- আঁই ফুটবল কেইলতো আঁর বন্দুওক্কলর ফোয়ারে যাইর: আমি ফুটবল খেলতে আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি
- আঁই ফুটবল কেলার লাই ফ্রস্তুত: আমি ফুটবল খেলার জন্য প্রস্তুত
- আঁই ফুটবল বিশ্বকাফ চাইতো যাইর: আমি ফুটবলের বিশ্বকাপ দেখতে যাচ্ছি