বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- দুফারে মোগো দাওয়াত আছে: দুপুরে আমাদের দাওয়াত আছে
- দুফুরে: দুপুরে
- দুফুরে কিডা খাইছেলা?: দুপুরে কি খেয়েছ?
- দুফুরে কিডা ভাত খাইছেলা?: দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ?
- দুফুরের রইদে মুই কালা হইয়া গেছি: দুপুরের রোদে আমি কালো হয়ে গেছি
- দুয়ার: দরজা
- দুয়ার গুলা: দরজা গুলি
- দুয়ার ডা: দরজা টি
- দুয়ারের: দরজার
- দুয়ারের ধারে দুইজন বইয়া গিটার বাজাইতেয়াছে: দরজার কাছে দুইজন বসে গিটার বাজাচ্ছে
- দুয়ারের সামনে: দরজার সামনে
- দুয়ারের সামনে বইয়া রইছে: দরজার সামনে বসে আছে
- দুহার: দুপুর
- দূরে যেইহানে কেউ নাই: দূরে কোথাও যেখানে কেউ নেই
- দৃষ্টিভঙ্গি পালডাইলে জীবন পালডাইয়া যাইবে: দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে
- দে: দাও
- দেইখ্যা: দেখে
- দেইখ্যা কেমন যানি লাগজে: দেখে কেমন যেন লাগছে
- দেইখ্যা চক্কু গ্যালে: দেখে চোখ গেল
- দেইখ্যা নিমু: দেখে নেবো
- দেওইর: বর্ষার
- দেওয়া .: দেয়া
- দেওয়ার: দেবার
- দেওয়ালের: দেয়ালের
- দেখতে পাইলাম: দেখতে পেলাম
- দেখা করা যাইবে: দেখা করা যাবে
- দেখা যাইবে: দেখা যাবে
- দেতে: আশা
- দেতে: বড়
- দেনা: ঋণ
- দেবার: দেওয়ার
- দেবেন: দিবেন
- দেলে: দিলে
- দেশি মুরহা বচ্ছরে ৫০-৬০ টা আন্ডা দেয়: দেশীয় মুরগী বছরে ৫০-৬০টি ডিম দেয়
- দেহা করতে: দেখা করতে
- দেহা করতে আইসেলে: দেখা করতে এসেছিল
- দেহা হরতে আইসিল: দেখা করতে এসেছিল
- দেহাইয়া: অহংকারী
- দোকানে যাইতে হইবে: দোকানে যেতে হবে
- দোস্তো মোরে একডা লাল গোলাপ কিন্ন্যা দেছে: বন্ধু আমাকে একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- দোস্তো মোরে লাল জামা কিন্ন্যা দেছে: বন্ধু আমাকে লাল শাড়ি কিনে দিয়েছে
- দোহান: দোকান
- দোহানে: দোকানে
- দ্যাখছো: দেখেছ
- দ্যায়: দেয়
- দ্যাহা করা যাইবে: দেখা করা যাবে
- দ্যাহে: দেখছে
- দ্যাহো, কত সুন্দর মিষ্টি চাঁন্দের মিষ্টি আলো: দেখো ,কি সুন্দর মিষ্টি চাঁদের মিষ্টি আলো
- দ্যেহে: দেখে
- ধইন্যবাদ: ধন্যবাদ