বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- ধরবার: ধরার
- ধরেন: ধরুন
- ধাক্কাত: ধাক্কায়
- ধারে: কাছে
- ধারে: সংস্কৃতি
- ধারে আও: কাছে এসো
- ধারের মানুদা: কাছের মানুষ
- ধারের মানুদা কেডা?: কাছের মানুষটি কে?
- ধাহা আইসে: ঢাকায় এসেছে
- ধোলা রঙের: সাদা রঙের
- ধোলা রঙের ইউক্কা গুঞ্জি: সাদা রঙের একটি শার্ট
- ধোলা রঙের গুঞ্জি: সাদা রঙের শার্ট
- নতুনরা বেমালা কিছু শেখতে পারবে আশা করি: নতুনরা অনেক কিছু শিখতে পারবে আশা করি
- নদীর দুইধারের সুন্দর দৃশ্যে চক্ষু জুড়াইয়া যায়: নদীর দুপাড়ের মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়
- না কইররা দিও পোলা পক্ষরে: না করে দিও ছেলে পক্ষকে
- না দিলি: না দিলা
- না বুইজঝা বেশী কথা কও কির লইজ্ঞা: না বুঝে বেশী কথা বলো কেন
- না ভালো নাই: না ভাল নাই
- না যায়নাই: না যায়নি
- নাই: নেই
- নাইকা: নায়িকা
- নাতি: দৌহিত্র
- নানা মোরে দ্যাইকখা বেমালা খুশি হইছে: নানা আমাকে দেখে খুব খুশি হলো
- নানা রহমের ফুল থরে থরে সাজাইন্না রইছে: নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে
- নানার বড় অসুখ হইল্লে: নানার কঠিন অসুখ হয়েছিল
- নানারে দ্যাখতে গ্যালাহম: নানাকে দেখতে গিয়েছিলাম
- নাস্তা কইররা স্কুলে যাই: নাস্তা করে স্কুলে যাই
- নাস্তা কইররা স্কুলে যাই না: নাস্তা করে স্কুলে যাই না
- নাহইল: নারিকেল
- নাহইল: নারকেল
- নাহৈল: নারিকেল
- নাহোইল হইতে নাহোইল পানি পাওন যায়: নারিকেল থেকে নারিকেল পানি পাওয়া যায়
- নিছে: নিচে
- নিজে অসুখী হইয়া অন্যরে ভালোবাইসা সুখী করা যায়না: নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না
- নিজেই নিজের জীবন চালাইতে পারেন: নিজেই নিজের জীবন পরিচালনা করতে পারেন
- নিজেগো বাড়িতে আইয়া হুইয়া পুরা এলাকায় মোগো নামে খারাপ কথা কইছে: নিজ বাড়িতে এসে শুনি পুরো এলাকাতে আমাদের নামে খারাপ কথা বলেছে
- নিজের থাহার জায়গা নাই ইমতিয়াজেগো বাড়ি মনে হরসি: নিজের থাকার জায়গা নেই আবার আরেকজনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে
- নিজের দোষ খুইজ্জা পাওয়া ম্যালা কষ্টকর: নিজের দোষ খুঁজে পাওয়া খুব কষ্টকর
- নিজের নাহান কইররা বাচেন: নিজের মতন করে বাঁচুন
- নিজের পছন্দে বিয়া করাডা উচিত হয়নাই: নিজের পছন্দ বিয়ে করাটা উচিত হয়নি
- নিজের পছন্দের বিয়ায় বাপ মায়রে রাজি করাইন্না হইছে: নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো
- নিজের পরিবার লইয়া বহেন: নিজের পরিবার নিয়ে বসুন
- নিজেরে: নিজেকে
- নিজেরে কহনো বেকার ভাববেন না, মনে রাখবেন আমনের শরীলের রক্ত দিয়া হাজারও মশার সংসার চলে: নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে
- নিজেরে দুর্বল ভাইব্বা এইরহম করে: নিজেকে উনি দূর্বল ভেবে এমন করে
- নিজেরে যোগ্য কইররা গইড়রা তোলতে পারেন: নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন
- নিজোর: আপন
- নিমু: নেবো
- নিশি্র: শিশির
- নিষেত: নিষেধ