বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- দরকার অ্যালেহ?: দরকার ছিল?
- দরকারী: জরুরি
- দরকারী কথা: জরুরি কথা
- দরকারী কথা আছে: জরুরি কথা আছে
- দরনের: ধরনের
- দশডা: দশটা
- দহিন: দক্ষিণ
- দাউর: লাকড়ি
- দাউরের উনানে রান্দা খাওন একছের মজা: লাকড়ির চুলায় রান্না করা খাবার খুব মজা
- দাড় কাউয়া: দাঁড় কাক
- দাড়া: দাঁড়া
- দাড়াইন্যা: দাঁড়ানো
- দাড়ান: দাঁড়াও
- দাদা নাহোইল পানি পছন্দ করে: দাদু নারিকেল পানি পছন্দ করে
- দারিদ্র্য: দরিদ্র
- দারে: করে
- দারে: ধারে
- দালান: বিল্ডিং
- দিগে: দিকে
- দিন দিন টমাটোর দাম বাড়তেই আছে: দিন দিন টমেটোর দাম বেড়ে চলছে
- দিন দিন মানসিক ভাবে অসুস্থ্য হইয়া যাইতেয়াছি: দিন দিন মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি
- দিন দিন মুই বেমালা অসুস্থ হইয়া যাইতেয়াছি: দিন দিন আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি
- দিনের কালেও ভাড়ির ভিতরে আন্ধার হইয়া থাহে: দিনের বেলাতেও বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে থাকে
- দিমু: দিব
- দিমু: দিবো
- দিমু: ডাকব
- দিমু: দেব
- দিমুনা: দিবোনা
- দিয়া: দিয়ে
- দিয়া: মহিলার
- দিয়া: দ্বারা
- দিলি: দিলা
- দুই ঘণ্টা হইছে কারেন্ট যায় নাই: দুই ঘন্টা ধরে বিদ্যুৎ যায়নি
- দুই বছর আগে পছন্দেই বিয়া করছেলাম: দুই বছর আগে নিজের পছন্দেই বিয়ে করেছিলাম
- দুই ভাইগো মইধ্যে জাগা জমি লইয়া কাইজ্জা হয়: দু ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়
- দুইজনই দুইজনরে সন্দেহ করে: দুজনেই দুজনকে সন্দেহ করে
- দুইজনই হ্যাগো চাকরি লইয়া ব্যস্ত: দুজনেই তাদেরকে চাকরি নিয়ে ব্যস্ত
- দুইজনে মিললা দূরে কোনহানে ঘুইররা আইতে পারি: দুজনে মিলে দুরে কোথাও ঘুরে আসতে পারি
- দুইজনেই: উভয়
- দুইটুকরা হইলে ক্যামনে?: দু-টুকরো হলো কী করে?
- দুইডা: দুইটা
- দুইডা: দুটো
- দুইনাম্বার জনরে পাইয়া নিজেরে ম্যালা ভাগ্যবতী মনে করতাম: দ্বিতীয় জনকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো
- দুইনাম্বার বিয়ায় মুই কল্পনার চাইয়াও সুখী: দ্বিতীয় বিয়েতে আমি কল্পনার চেয়েও বেশি সুখী
- দুগ্গা পোলা: দুটি পুত্র
- দুগ্গা পোলা আছিল: দুটি পুত্র ছিল
- দুজ্ঞা ব্যালা ডাইল ভাত খাইয়া নিজের নাহান একলা থাহা ম্যালা ভালো: দুই বেলা ডাল ভাত খেয়ে নিজের মত একা থাকা অনেক ভালো
- দুজ্ঞাদিন ধইররা মোর বেমালা ঠান্ডা-জ্বর: দুইদিন ধরে আমার অনেক সর্দি-জ্বর
- দুনিয়ায় আসলে চেহারা সুন্দরই হগলকিছু: দুনিয়া তে আসলে চেহারার সুন্দরই সব
- দুফারে: দুপুরে