বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- ঢাকায় আইছি মেট্টিক পরিক্ষা দিয়া: ঢাকায় এসেছি এসএসসি পরীক্ষা দিয়ে
- ঢাকায় মোর চাকরি হইছে: ঢাকায় আমার চাকরি হয়েছে
- ঢাহা বাংলাদেশের রাজধানী: ঢাকা বাংলাদেশের রাজধানী
- ঢাহায় থাহি: ঢাকায় থাকি
- ঢাহার মিরপুরে কাইলগো গোনে কারেন্ট যাইতেয়াছেনা কির লইজ্ঞা?: ঢাকার মিরপুরে কাল থেকে বিদ্যুৎ যাচ্ছে না কেন
- ঢাহার মিরপুরে থাহি: ঢাকার মিরপুরে থাকি
- ঢেউ: তুফান
- ঢোকা: প্রবেশ
- ঢোহে: ঢোকে
- ঢ্যাড়স: ঢেঁড়স
- ততদিনে মুই হ্যার উপরে অনেক দুর্বল হইয়া গ্যাছি: ততোদিনে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছি
- তমার গলা মেলা ভালো: তোমার গলা অনেক ভালো
- তমার গানের গলা মেলা ভালো: তোমার গানের গলা অনেক ভালো
- তমারে মুই কল্ দিমুনা: তোমাকে আমি কল দিবো না
- তমি কি হরো: তুমি কি করো?
- তমি কোম্মে দিয়া আইছো: তুমি কোথা থেকে আসছ?
- তয়: কিন্তু
- তয় আইজগো পইরজন্ত মোর জামাই মোরে খোঁচা মাইররা কথা কয়নাই: কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী আমাকে খোঁচা মেরে কথা বলেনি
- তয় আসে পাশের বেবাক বাড়িতেই পানি দিয়া দেতেয়াছে খালি মোগো বাড়িতেই পানি দেতেয়াছে না: অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়ে দিচ্ছে শুধু আমাদের বাড়িতেই পানি দিচ্ছে না
- তয় এইডা কোনকালেই সম্ভব না: কিন্তু এইটা কোনদিনও সম্ভব না
- তয় কয়দিন পরেই হ্যাগো মইধ্যে ঝামেলা শুরু হয়: কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়
- তয় কিছু মানু ম্যালা ভালো: কিন্তু কিছু মানুষ অনেক ভালো
- তয় তুমি এহন এতই ভালো আছো যে মুই হেইডা মানতে পারতেয়াছি না: কিন্তু তুমি এখন এতোই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না
- তয় পোলা বাংলাদেশে আওয়ার পর হেই মাইয়াডার লগে যোগাযোগ বন্ধ কইররা দ্যায়: কিন্তু ছেলে বাংলাদেশে আসার পর ওই মেয়েটি সাথে যোগাযোগ বন্ধ করে দেয়
- তয় পোলাডা বেমালা ভালো মানু কোনো নেশা নাই: কিন্তু ছেলেটা অনেক ভালো মানুষ কোনো নেশা নাই
- তয় পোলাডা হঠাৎ কইরা মাইয়াডারে না কইয়া দেশের বাইরে চইল্যা যায়: কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়
- তয় বাইচ্চা আছি আর ম্যালা ভালো আছি: তবে বেঁচে আছি ও খুব ভালো আছি
- তয় বাচাইন্না যায়নাই: কিন্তু বাঁচানো যায়নি
- তয় মাইয়ার পরিবার রাজি না: কিন্তু মেয়ের পরিবার রাজিনা
- তয় মুই তো তোমার লগে যামু না: কিন্তু আমিতো তোমার সাথে যাবো না
- তয় মুই নিজে দ্যাখছি অয় মোর মায়রে কত ভালোপায়: কিন্তু আমি নিজেই দেখেছি ও মাকে কত ভালোবাসে
- তয় মুই বাইচচা থাইক্কাও মইররা আছি: কিন্তু আমি বেঁচে থেকে মরে আছি
- তয় মুই হ্যারে এহনো ভালবাসি: তবে আমি তাকে এখনো ভালোবাসি
- তয় মোগো তিন বছরের গেদু হ্যার কোম্মে দোষ?: কিন্তু আমাদের তিন বছরের বাচ্চা তার কোথায় দোষ?
- তয় মোর গার্লফ্রেন্ড মোরে কইছে মুই হ্যারে যেমনে রাখমু হ্যায় হেমনেই থাকবে: তবে আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে আমি তাকে যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে
- তয় সৌন্দর্যই হক্কল কিছু না: কিন্তু সৌন্দর্যই সবকিছু না
- তয় হেগো মইধ্যে মিল আছিলো না: কিন্তু তাদের মধ্যে মিল ছিলো না
- তয় হ্যায় কইছে যা কওয়ার ডিফোর্স লেটারে কইবে: কিন্তু সে বলেছে যা বলার ডিভোর্স লেটারে বলবে।
- তয় হ্যায় ভালো হয় না: কিন্তু সে ভালো হয়না
- তয় হ্যায় হ্যার মনএর নাহানই: কিন্তু সে তার মন মতোই
- তরতরি: তাড়াতাড়ি
- তহন মাইয়ারা আঁচল টাইন্না ঘোমটা দেতে: তখনো মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত
- তহন সময়মত পড়বে, ঘুমাইবে, আর খ্যালবে: তখন সময়মতো পড়বে, ঘুমাবে, আর খেলবে
- তাগো: তাদের
- তাগো বেমালা ধন্যবাদ যারা গান গুলা উপহার দিয়া গ্যাছেন: তাদেরকে অনেক ধন্যবাদ যারা গান গুলো উপহার দিয়ে গেছেন
- তাড়াহুড়া: তাড়াতাড়ি
- তামশা: তামাশা
- তার লগে: তার সাথে
- তারাহুরা: তারাতাড়ি
- তারাহুরা: তাড়াতাড়ি