বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- জীবনে একলা একলা পথ চলা ম্যালা কঠিন: জীবনে একা একা পথ চলা অনেক কঠিন
- জীবনে বেমালা গান হুনি হেরপরেও কির লইজ্ঞা জানি না এই গানগুলার নাহান এত ভালো লাগে না: জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না
- জীবনে ভুলতে পারমু না: জীবনেও ভুলতে পারব না
- জীবনের কিছুডা রাস্তা একলা একলা চলা হেইরহম কঠিন না: জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়
- জুয়ান এউক্কা পোলা বায়রায় ফুটপাতে দৌড়াইতেয়াছে: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- জেগার: জায়গার
- জৈষ্ট: জৈষ্ঠ
- জৈষ্ট: জৈষ্ঠ্য
- জোছ্না: জ্যোৎস্না
- ঝগরাইট্টা: ঝগড়াটে
- টমাটুর বাজারে যেই আগুন, সাধারণ মানের ধারে হেইয়া এহন আর নতুন কোনো খবর না: টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়
- টমিটু: টমেটো
- টমেটু: টমেটো
- টাহা ওয়ালা মানেরা ঘোড়া আর হাতির খ্যালা দ্যাখতে: ধনী লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখত
- টাহা দিয়া কি করবা?: টাকা দিয়ে কি করবা?
- টিপ: বেয়াদপ
- টিপ্পা: টিপে
- টিভি দেখতেয়াছিলাম: টিভি দেখছিলাম
- টিভিতে কথা হুনা যায় ছবিও দ্যাহা যায়: টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়
- টিয়া: টিঁয়া
- টুকটাক টিউশানি কইররা যেইকয়ডা টাহা হয় হেইয়া দিয়া নিজের হাতখরচই ঠিক্মতো চলেনা: টুকটাক টিউশনি করে যেটুকু আয় হয় তা দিয়ে নিজের হাতখরচই ঠিকমতো চলে না
- টুকটুইক্কা: টকটকে
- টুপি বিক্রেতা ছেলো: টুপি বিক্রেতা ছিলেন
- টুহি: টুপি
- টেবিলে নাস্তা দেওয়া আল্লেহ: টেবিলে নাশতা দেওয়া ছিল
- টেহা: টাকা
- টেহে: আসে
- টোহাই: টোকাই
- ট্যাঙ্গা এর চুক্কা দিয়া ফুচকা খামু: তেতুল এর টক দিয়ে ফুসকা খাবো
- ট্যাঙ্গা খাইলে বুদ্ধি কইম্মা যায়: তেতুল খেলে বুদ্ধি কমে যায়
- ট্যাঙ্গা খাইলে রক্ত পানি হইয়া যায়: তেতুল খেলে রক্ত পানি হয়ে যায়
- ট্যাঙ্গা লইয়া খালি মোগো দেশে না হারা উপমহাদেশেই বেমালা ভুল ধারণা আছে: তেতুল নিয়ে শুধুমাত্র আমাদের দেশে নয় সারা উপমহাদেশেই প্রচুর ভুল ধারনা আছে
- ট্যাঙ্গার কচি পাতা সেদ্ধ কইরা পানি খাইলে ঠাণ্ডা কাশি ভালো হয়: তেতুলের কচি পাতা সিদ্ধ করে পানি সেবন করলে সর্দি-কাশি ভাল হয়
- ঠাডা: বজ্রপাত
- ঠাণ্ডা হইলে গরম রং চা খাইলে ভালো লাগে: সর্দি হলে গরম রং চা খেলে ভালো লাগে
- ঠান্ডা লাগযে: ঠান্ডা লেগেছে
- ঠান্ডা শরবত খাইলে ভালো লাগবে তোমার: ঠাণ্ডা শরবত খেলে ভালো লাগবে তোমার
- ঠিক করা হইছে হগলডি মিললা যামু: ঠিক করা হলো সবাই মিলে যাব
- ঠিক করা হইছে হগলডি মিল্লা হেইহানে যামু: ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব
- ঠোঙ্গে ব্যথা: পা ব্যথা
- ঠোঙ্গে ব্যথা করতেয়াছে: পা ব্যথা করছে
- ঠ্যাডা: বজ্রপাত
- ডওররা: ভীতু
- ডর: ভয়
- ডাইল: ডাল
- ডাউক: ডাহুক
- ডাক্তর ন কসাই: ডাক্তার না কসাই
- ডিসম্বর মাসে হ্যায় হ্যার পরিবাররে জানায় মোর কথা: ডিসেম্বর মাসে সে তার পরিবারকে জানায় আমার কথা
- ডুফ: ডুব
- ডুম্বুর: ডুমুর