‘তয় পোলাডা হঠাৎ কইরা মাইয়াডারে না কইয়া দেশের বাইরে চইল্যা যায়’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: কিন্তু ফোয়া অটাথ গরি মাইফোয়ারে ন জানাই বিদেশ গেয়্যুয়
- নোয়াখালী: কিন্তু ফোলা হঠাৎ করি মাইয়ারে না জানাই বাইরে চলি গেছে
- সিলেট: কিন্তুক ফুয়া আখতা ফুড়িরে কুনতা না জানাইয়া দেশর বাইরে গেছে গি
- ময়মনসিংহ: কিন্তু ছেড়া হঠাৎ কইরা ছেড়িরে না জানায়া দেশের বাইরে চইলা যায়
‘কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত