বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- কেডা পাডাইছে?: কে পাঠিয়েছে
- কেনো কইতাছো: কেনো বলতেছেন?
- কেমনে করতাম: করতাম কিভাবে?
- কেমনে কাম করতাম: কাজ করতাম কিভাবে?
- কের: কার
- কেরেস্তাল ত্যালের দাম কমার লইজ্ঞা অক্টোবরে চাহিদা এট্টু বাড়ছেলে: কেরোসিন তেলের দাম কমার ফলে অক্টোবরে চাহিদা কিছুটা বেড়েছিল
- কেরেস্তাল ত্যালের দিন দিন দাম বাড়তেয়াছে: কেরোসিন তেলের দিন দিন দাম বাড়ছে
- কেলাশে আইজ মোডেও মন বইতেয়াছেনা: ক্লাসে আজ কিছুতেই মন বসছে না
- কেলাশে কোন বিষয় লইয়া কথা কইতেয়াছেলেন?: ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন?
- কেলাস নাইনে মোগো পোরথোম কথা হয় ফেসবুকে: ক্লাস নাইনে আমাদের প্রথম কথা হয় ফেসবুকে
- কেলাসের বেবাক মাইয়াগো লগেই মিশতাম: ক্লাসের সব মেয়েদের সাথেই মিশতাম
- কেসসা কতা জহনই আয় তহনই মোগো গেদুগো কতা মনে পড়ে: গল্পের কথা যখনই আসে তখনই আমাদের শিশুদের কথা মনে পড়ে
- কেহো: কেউ
- কোন উপায় পাইনা কি করমু: কোন উপায় পাইনা কি করব
- কোন এউক্কা রাইতে তুমি আর মুই একলগে বইয়া চান দেখমু: কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে চাঁদ দেখবো
- কোন এক রহম মোগো কথা শুরু হয়: কোনো এক ভাবে আমাদের কথা শুরু হয়
- কোন কথা খারাপ লাগলে দয়া কইররা মাফ কইরেন: কোন কথা খারাপ লাগলে দয়া করে মাফ করবেন
- কোন কিছুই এক্কালে সহজে হারাইয়া যায় না: কোন কিছুই খুব সহজে হারিয়ে যায় না
- কোন বিষয় লইয়া মোর রাগ থাকলে মুই কিছু কইলেও হ্যায় চুপ কইররা থাইক্কা মোরে বুঝায়: কোন বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায়
- কোন মাইনষের উপরেগোনে একবার বিশ্বাস উইঠঠা গ্যালে অভিনয় কইররা ম্যালা দিন হেইহানে থাহা যায় না: কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উঠে গেলে অভিনয় করে বেশি দিন সেখানে থাকা যায় না
- কোন মানুষর: কোন এক ব্যক্তি
- কোন মানুষর দুই পুয়া আছিল্: কোন এক ব্যক্তির দুটি পুত্র ছিল
- কোন স্কুলে পড়ো: কোন স্কুলে পড়
- কোনদিগে: কোনদিকে
- কোনভাবেই ওয়াসা পানি দেতেয়াছেনা: কোনোভাবেই ওয়াসা পানি দিচ্ছে না
- কোনহানে যাওনের রাস্তা নাই: কোথাও যাওয়ার রাস্তা
- কোনো ব্যাপারে শিউর না হইয়া কেউরে দোষ দেওয়া ঠিক না: কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়
- কোনো মেহমান মোর বাড়ি আইলে হ্যাগো লগেও সম্পর্ক নষ্ট করতে: কোনো আত্মীয় আমার বাসায় এলে তাদের সাথেও সম্পর্ক নষ্ট করতো
- কোন্ডা: কোনটা?
- কোম: কম
- কোম: অল্প
- কোমমে: কোথা থেকে
- কোমলা: কমলা
- কোম্বা: পেঁপে
- কোম্বা: পেপে
- কোম্বা এউক্কা মজাদার ফল: পেঁপে একটি সুস্বাদু ফল
- কোম্বা খাইতে বেমালা মজা।: পেঁপে খেতে অনেক সুস্বাদু
- কোম্বা বাংলাদেশের এউক্কা জনপ্রিয় ফল।: পেঁপে বাংলাদেশের একটি জনপ্রিয় ফল
- কোম্মে: কোথা
- কোম্মে: কোথায়
- কোম্মে থাহো: কোথায় থাক?
- কোম্মে দিয়া আইছ: কোথায় থেকে আসছো?
- কোম্মে দিয়া আইছো: কোথা থেকে আসছ?
- কোম্মে যাও: কোথায় যাও
- কোম্মে যাচ্ছ: কোথায় যাচ্ছ?
- কোম্মে যামু: কোনদিকে যাব
- কোম্মো দিয়া আইছো: তুমি কোথায় থেকে আসছো?
- কোম্মো যাও: কোথাও যাও
- কোরবানির ঈদ হইলে ইসলাম ধর্মের এউক্কা পোরধান উৎসব: কোরবানি ঈদ হলো ইসলামিক ধর্মের একটি প্রধান উৎসব
- কোলা পার হইয়াই এইক্কা বড় পুহুইর: ধানখেত পার হতেই একটা বড়ো পুকুর