বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- কি বিয়া হইয়া গেছে?: কি বিয়ে হয়ে গেছে?
- কি সালুন: কি তরকারি
- কি হইবে হ্যার লইজ্ঞা কাইন্দা?: কি হবে তার জন্য কেঁদে?
- কি হরো: কি করো?
- কি হরো: কি কর
- কি হরো সবাই: কি করো সবাই
- কিইতে: বলতে
- কিছু কইলে হ্যায় হেইডা অন্যভাবে লইয়া চিল্লাচিল্লি করে: কিছু বললে উনি সেইটা অন্যভাবে নিয়ে চিল্লাচিল্লি করেন
- কিছু কিছু বিষয়ে কোন সমাধান থাহে না: কিছু কিছু বিষয়ের কোন সমাধান থাকে না
- কিছু কিন্না দেতে চাইলে, কোনহানে ঘোরতে নিয়া যাইতে চাইলে হ্যায় হেইডা ভালোমত লয় না: কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না
- কিছু খাইতে ভালো লাগে: কিছু খেতে ভালো লাগে
- কিছু খাইতে ভালো লাগে না: কিছু খেতে ভালো লাগে না
- কিছু পাইতে হইলেই কিছু ছাড়তে হইবে: কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে
- কিছু মনে করবেন না, আমনারে এউক্কা কথা কমু?: কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলব ?
- কিছু মানু বেমালা স্বার্থপর হয়: কিছু মানুষ অনেক স্বার্থপর হয়
- কিছুই বোঝতে পারলাম না: কিছুই বুঝতে পারলাম না
- কিডা ভাত: কি দিয়ে ভাত
- কিন্ন্যা আনছে: কিনে এনেছে
- কিন্ন্যা দেছে: কিনে দিয়েছে
- কির লইগ্গা বইয়া বইয়া?: কেন বসে বসে?
- কির লইজ্ঞা আইজ রাইতে খাবা না?: কেন আজকে রাতে খাবা না?
- কির লইজ্ঞা এতো টাহা ধার কইরা ডাক্তারি পড়তে হইবে: কেন এত টাকা ধার করে ডাক্তারি পড়তে হবে
- কির লইজ্ঞা জানি মনে হয় দিন গ্যালে তুমি বাড়ি ফেরবা: কেনো জানি মনে হয় বেলা শেষে তুমি ঘরে ফিরবে
- কির লইজ্ঞা তুমি সাগর পছন্দ করো?: কেন তুমি সাগর পছন্দ করো?
- কির লইজ্ঞা পলাশের কথায় বিরক্ত হইল্লেহ?: কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল
- কির লইজ্ঞা ভালোবাসনা মোরে?: কেন ভালোবাসো না আমায় ?
- কির লইজ্ঞা হেইয়া কি জানতে পারি?: কেন তা কি জানতে পারি?
- কির লাইগা হক্কল কালে কষ্ট পাই?: কেনো সবসময় কষ্ট পাই?
- কিরকেট খ্যালা তোমার ক্যামন লাগে?: ক্রিকেট খেলা তোমার কেমন লাগে?
- কিসক: কৃষক
- কী হরেন: কী করছেন
- কুকিলা: কোকিল
- কুটুম/মেমান: মেহমান
- কুড়াইতে: সবকিছু
- কুত্তা: কুকুর
- কুত্তার: রঙ্গে
- কুত্তার: কুকুরের
- কেউ আমনের জীবনে সুখ আইনা দেবে ভাইবা কারো লগে পেরেমে জরাইবেন না: কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না
- কেউ আর ভয় পাইতেয়াছে না: কেউ আর ভয় পাচ্ছে না
- কেউ মোর মায়রে কইয়া দেও মুই বিয়া করমু: কেউ আমার মাকে বলে দিও আমি বিয়ে করবো
- কেউ হেরে ভালোবাসতে না: কেউ তাকে ভালোবাসতো নাহ
- কেউর কথা হ্যায় হোনে না: কারো কথা উনি শুনেন না
- কেউরে তোমার কথা হুনাইতে চাইলে আগে তুমি হ্যার কথা হোনো: কাউকে তোমার কথা শুনাতে হতে আগে তুমি তার কথা শোনো
- কেউরে নিজের নাহান বানাইন্নার লইজ্ঞা আগে মোর হ্যার নাহান হইতে হইবে: কাউকে নিজের মত বানানোর জন্য আগে আমাকে তার মত হতে হবে
- কেও: কেউ
- কেক এর উপরে ল্যাহা আল্লেহ শুভ জন্মদিন মোর বউ: কেক এর উপর লেখা ছিল শুভ জন্মদিন আমার বউ
- কেডা আছে?: কে আছে?
- কেডা কেডা আছে?: কে কে আছে?
- কেডা খাইল্লে?: কে খেয়েছিল?
- কেডা নেছে?: কে নিয়েছে ?