‘ভাত রান্ধার পাইলাডা আইট কইরা ঢাইকা থুইতে হইবে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ভাত রান্নার পাত্রটি শক্ত করে ঢেকে রাখতে হবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ভাত রান্নার বাডি ইবা শক্ত গরি ডাকি রাহা লাগিবো
- নোয়াখালী: ভাত রাইনবার পাত্রগা শক্ত করি ঢাকি রাইকতে অইবো
- সিলেট: ভাত রান্দার ফাত্রটি শক্ত করে ঢাকিয়া রাকতে অইবো
- ময়মনসিংহ: ভাত রান্দনের পাত্রটা শক্ত কইরা ঢাইক্কা রাখতে হইব
‘ভাত রান্নার পাত্রটি শক্ত করে ঢেকে রাখতে হবে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত