‘পেরায় দ্যাড় মাস হইয়া গেলেও গেদুডার কোনো অভিভাবক এর খোঁজ পাওয়া যায় নাই’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
প্রায় দেড় মাস হয়ে গেলেও শিশুটির কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফ্রায় দেড় মাস অই গিয়িলেও বাইচ্ছা ইবার হোনো অভিবাকর হবর ফন নো যায়
- নোয়াখালী: পেরায় দেড় মাস অইগেলেও বাইচ্চাগার অভিভাবক হাওন যায়ধো
- সিলেট: প্রায় দেড় মাস অই গেলো অউ মনার বাড়ির মাইনশর খুজ পাওয়া গেলো না
- ময়মনসিংহ: প্রায় দেড় মাস হয়া গেলেও আবুডার কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নাই
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত