‘প্রায় দেড় মাস হয়ে গেলেও শিশুটির কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফ্রায় দেড় মাস অই গিয়িলেও বাইচ্ছা ইবার হোনো অভিবাকর হবর ফন নো যায়
- নোয়াখালী: পেরায় দেড় মাস অইগেলেও বাইচ্চাগার অভিভাবক হাওন যায়ধো
- সিলেট: প্রায় দেড় মাস অই গেলো অউ মনার বাড়ির মাইনশর খুজ পাওয়া গেলো না
- বরিশাল: পেরায় দ্যাড় মাস হইয়া গেলেও গেদুডার কোনো অভিভাবক এর খোঁজ পাওয়া যায় নাই
- ময়মনসিংহ: প্রায় দেড় মাস হয়া গেলেও আবুডার কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নাই