‘মুই বিশ্বাস করি কেউরে যদি মুই নিজের নাহান চাই হ্যালে নিজের নাহান বানাইয়া লইতে হইবে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি বিশ্বাস করি কাউকে যদি আমি নিজের মত চাই তাহলে নিজের মত বানিয়ে নিতে হবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আই বিশ্বাস গরি হনইক্কে যদি আরে নিজের ডইল্লে চায় তাইলে বানাইত্তারিবো
- নোয়াখালী: আই বিশ্বাস করি কাউরে যদি আই নিজের মতন চাই তাইলে নিজের মতন বানাই লইতে অইবো
- সিলেট: মুই ইখান বিশ্বাস করি খেউরে যদি মুই নিজর মন মতো চাই তাইলে নিজর মন মতো বানাইয়া নেওয়া লাগবো
- ময়মনসিংহ: আমি বিশ্বাস করি কাউরে যদি আমি নিজের মত চাই তাইলে নিজের মত বানায়া নিতে হইব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত