‘আমি বিশ্বাস করি কাউকে যদি আমি নিজের মত চাই তাহলে নিজের মত বানিয়ে নিতে হবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই বিশ্বাস গরি হনইক্কে যদি আরে নিজের ডইল্লে চায় তাইলে বানাইত্তারিবো
- নোয়াখালী: আই বিশ্বাস করি কাউরে যদি আই নিজের মতন চাই তাইলে নিজের মতন বানাই লইতে অইবো
- সিলেট: মুই ইখান বিশ্বাস করি খেউরে যদি মুই নিজর মন মতো চাই তাইলে নিজর মন মতো বানাইয়া নেওয়া লাগবো
- বরিশাল: মুই বিশ্বাস করি কেউরে যদি মুই নিজের নাহান চাই হ্যালে নিজের নাহান বানাইয়া লইতে হইবে
- ময়মনসিংহ: আমি বিশ্বাস করি কাউরে যদি আমি নিজের মত চাই তাইলে নিজের মত বানায়া নিতে হইব