‘একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এদ্দিন নদীর দারোত ওজ্ঞা গাচঅত দারগোয়া হাডিবার সময় তার কুরইল্লান নদির ফানির মাযে ফইরগই
- নোয়াখালী: একদিন নদীর ধারে ইজ্ঞা গাছে কাঠ কাডার সময় হেতের কুড়ালগা নদীর হানির ত্ত্বে হডি যায়
- সিলেট: একদিন নদীর কান্দাত একগু গাছ-ও কাঠ কাটার সময় তার কুড়াল ওগু নদীর পানিত পড়ি গেছিল
- বরিশাল: একদিন নদীর ধারে এউক্কা গাছে কাঠ কাডার কালে হ্যার কুড়ালডা নদীর পানতের মইধ্যে পইররা যায়
- ময়মনসিংহ: একদিন নদীর ধারে একটা গাসে কাঠ কাটনের সময় হের কুড়ালডা নদীর ফানির মধ্যে ফইড়া যায়