‘তুমি যদি কাউরে ভালোবাসো,হ্যালে হ্যারে ছাইড়া দেও’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
তুমি যদি কাউকে ভালোবাসো,তবে তাকে ছেড়ে দাও
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: তুঁই যদি হনিকারে বালবাসো তইলে ইতারে চারি দ
- নোয়াখালী: যোদি করে ভালা বাস তারে ছাড়ি দে
- সিলেট: তুমি যদি খেউরে ভালোবাসো,তাইলে তারে ছাড়ি দেও
- ময়মনসিংহ: তুমি যদি কাউরে ভালোবাসো,তবে তাকে ছাইড়া দেও
‘তুমি যদি কাউকে ভালোবাসো,তবে তাকে ছেড়ে দাও’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত