‘আম্মা মুরা ফরে আব্বা খুব এখলা অই গেছলা’
Sylheti sentence
Meaning in standard Bengali
মা মরে যাওয়ার পর বাবা খুব একা হয়ে গিয়েছে
The same in other regions
- Chattogram: মার ইন্তেকালোর ফোর খুব এহলা অইগিয়ে
- Noakhali: মা মরি যাওনের হর বাপে খুব একলা অই গেছে
- Barishal: মায় মইররা যাওয়ার পর আব্বা একছের একলা হইয়া গ্যাছে
- Mymensingh: মা মইরা যাওনের পর আব্বা খুব একা হয়া গেসে
See ‘মা মরে যাওয়ার পর বাবা খুব একা হয়ে গিয়েছে’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited