‘ফুড়িন্তে যে হারে ভদ্র ফুয়াইন খুজরা , ডর লাগের মুই নি কুন দিন কীডনাপ অই যাই’
Sylheti sentence
Meaning in standard Bengali
মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই
The same in other regions
- Chattogram: মাইফোয়াঅক্কল যে হারে বদ্র ফোয়া তুয়ার ডর লাগের হন্দিন আঁরে কিডনাফ গরি লই যা গই
- Noakhali: মাইয়া অগল যেন্নে ভালা ভদ্র হোলা খুজের ভয় লাগে কোনদিন না জানি আই কিডনাফ অই যাই
- Barishal: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতেয়াছে, ভয় লাগতেয়াছে কোন দিন মুইও কিডন্যাপ হইয়া না যাই
- Mymensingh: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতাসে, ভয় লাগতাসে কোনো দিন আমি কিডন্যাপ হয়া না যাই
See ‘মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited