‘আর বিরুদ্ধে বুঝাইছে যে আই আর স্বামী রে তাবিজ করি নিজ বাড়ির তুন হরা হালাইছে’
Noakhailla sentence
Meaning in standard Bengali
আমার বিরুদ্ধে বুঝিয়েছে যে আমি আমার স্বামীর কে তাবিজ করে নিজ বাড়ি থেকে সরিয়ে ফেলেছি
The same in other regions
- Chattogram: আরার বিরুদ্ধে বুঝাইয়ে আর জামাইরে তাবিজ গইজ্জে দে নিজ বাড়িত্তুন সরাই ফেলাই
- Sylhet: মোর বিরুদ্ধে বুঝাইছে যে মুই মোর জামাইরে তাবিজ খরিয়া নিজর বাড়ি থাকি সরাই লাইছি
- Barishal: মোর বিরুদ্ধে বুজাইছে যে মুই মোর জামাইরে তাবিজ কইররা নিজেগো বাড়ি গোনে সরাইয়া হালাইছি
- Mymensingh: আমার বিরুদ্ধে বুঝাইসে যে আমি আমার জামাইরে তাবিজ কইরা নিজ বাড়ি থাইক্কা সরায়া ফালাইসি
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited